স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে স্বপ্ন সুপার শপকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মানসনদ ছাড়া ফার্মেন্টেড মিল্ক পণ্য বিক্রি ও মিথ্যা তথ্য দেওয়ার দায়ে অপর একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।সোমবার (২৮শে সেপ্টেম্বর) বগুড়া সদর উপজেলায় জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়,বগুড়ার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।বিএসটিআই সূত্রে জানা যায়,অভিযানে সাতমাথার পুলিশ প্লাজায় অবস্থিত স্বপ্ন সুপার শপে হোয়াইট ব্রেড পণ্য মেয়াদোত্তীর্ণ হওয়ার পরও বিক্রয় ও বিতরণ করা হচ্ছিল। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ৩০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।এ ছাড়া ঠনঠনিয়ায় আদি মোহাম্মদ আলী দই ঘরকে ফার্মেন্টেড মিল্ক পণ্যের গুণগত মানসনদ না থাকা এবং মিথ্যা তথ্য দিয়ে পণ্য বিক্রয়-বিতরণের অপরাধে বিএসটিআই আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ কাজিম রেজা চৌধুরী। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার ফিল্ড অফিসার (সিএম) প্রকৌ. তুষার সাহা এবং পরিদর্শক (মেট্রোলজি) প্রকৌ. মোঃ আসাদুজ্জামান।বিএসটিআই আঞ্চলিক কার্যালয়,বগুড়ার উপপরিচালক (সিএম) ও অফিস প্রধান মোঃ জহুরুল হক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়,জনস্বার্থে জেলা প্রশাসন ও বিএসটিআই, বগুড়ার এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল