স্টাফ রিপোর্টারঃ বগুড়া জেলা সদরের বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, বগুড়া। সোমবার (৭ সেপ্টেম্বর) দিনব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ও কার্যক্রম পরিদর্শন করে প্রয়োজনীয় পরামর্শ, বিল পরিশোধের তাগাদা, কারখানা সংস্কারের নির্দেশনা এবং কয়েকটি পণ্যের নমুনা সংগ্রহ করা হয়।
অভিযানকালে ঠনঠনিয়ার আলহাজ্ব মররম আলী দই ঘর ও খান্দারের মা সম্পা দধি ভান্ডারের ফার্মেন্টেড মিল্ক, দত্তবাড়ীর নসিব পাওয়ার অটোর ব্যাটারি পানি, রাজাপুর ব্রিজ এলাকার এস এম আর কনজ্যুমার প্রোডাক্টসের মশার কয়েল, মাটিডালীর ত্রি স্টার ইউ-পিভিসি পাইপ এন্ড ফিল্টারের ইউ-পিভিসি পাইপ এবং বিসিক এলাকার এস আর বি এস পেইন্ট প্রতিষ্ঠানে প্রয়োজনীয় লাইসেন্স গ্রহণ ও নবায়ন করে নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
এছাড়া শাখারিয়ার রান্না কনজ্যুমার এন্ড ফুড প্রোডাক্টস লিমিটেডের সরিষার তেল এবং বনানী অয়েল ক্রাশিং মিলের বিল পরিশোধের জন্য তাগাদা দেওয়া হয়।
ঠনঠনিয়ার আদী মহরম আলী দই ঘরের ফার্মেন্টেড মিল্ক উৎপাদন কার্যক্রম পরিদর্শন করে কারখানা সংস্কারের পরামর্শ দেওয়া হয়।
অভিযানের অংশ হিসেবে সুলতানগঞ্জপাড়ার খাজা কনফেকশনারী থেকে চানাচুর ও ভার্মিসিলির নমুনা এবং নুনগোলার খাজা সুইটস থেকে দই ও ঘির নমুনা সংগ্রহ করা হয়।
বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, বগুড়ার সহকারী পরিচালক (সিএম) মোঃ দেলোয়ার হোসেন এবং ফিল্ড অফিসার (সিএম) মোঃ শাহানূর হোসেন খানের সমন্বয়ে এ সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল