মুহাম্মাদ আবু মুসাঃ ৬আগস্ট বৃহস্পতিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরে প্রশিকা মানাবিক উন্নয়ন কেন্দ্র এলাকা নিজস্ব অফিসে মাস ব্যাপী ইলেকট্রিক্যাল ইনস্টলেশন এন্ড মেইনটেন্যাস লেভেল- ৩ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জ্যোতি বিকাশ চন্দ্র। পরে তিনি (এডিসি) প্রধান অতিথির বক্তব্য রাখেন। প্রশিকা’র বিভাগীয় ব্যবস্থাপক ও প্রশিকা ইনস্টিটিউট অব স্কিলস্ ফর ইমপলয়মেন্ট এর এসটিপি প্রধান নুর হোদা’র সভাপতিত্বে প্রশিকা’র শিবগঞ্জ শাখা ব্যবস্থাপক জরিফুল হাসানের পরিচালনায় অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে কিছু উপহার তুলে দেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক জ্যোতি বিকাশ চন্দ্রসহ অন্যান্য অতিথি।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল