প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ৩:১০ পি.এম
বগুড়ায় নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

মুহাম্মাদ আবু মুসাঃ নজরুল বর্ষ উপলক্ষে সকল পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট/২৬) বগুড়া মহানগরের শহীদ টিটু মিলনায়তনে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া সদর-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌফিকুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) সালমা আক্তার লিজা, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা শিক্ষা অফিসারসহ সরকারী কর্মকর্তাগণ, সাংস্কৃতিক কর্মীবৃন্দ ও নজরুল ভক্তরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল