স্টাফ রিপোর্টারঃ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বগুড়ায় মঙ্গল শোভাযাত্রাসহ বিভিন্ন কর্মসূচি সফলভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ই আগস্ট) বিকেল ৫টায় বগুড়া সাতমাথা সনাতন মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বগুড়া জেলা শাখার উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল চন্দ্র দাস। সভাটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক নির্মলেন্দু রায় নির্মল।প্রস্তুতি সভায় বক্তব্য দেন অমৃত লাল সাহা, প্রদীপ ভট্টাচার্য শংকর,বাবিতা রানী বর্মন, চঞ্চল রায়,অসীম দাস, সমর দাস,গোপাল তেওয়ারী,প্রদ্যুৎ চাকী, পরিমল প্রসাদ রাজ, সুজিত জয়সোয়াল, অশোক সাহা, গোবিন্দ সাহা,আশিক রায়,সুবীর দত্ত,মনিন্দ্র মোহন্ত,দীপক রায়,কালাচাঁদ সাহা,মিহির সরকার,অশোক রায়, বিকাশ স্বর্ণকার, মনোরঞ্জন সাহা,শুভ্র প্রসাদ,মানিক সরকার, অঞ্জন কুমার,বাঁধন কর্মকারসহ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ।সভায় সিদ্ধান্ত নেওয়া হয়,আগামী ৪ সেপ্টেম্বর শুক্রবার শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে বগুড়া জেলা স্কুল প্রাঙ্গণ থেকে সকাল সাড়ে ৮টায় মঙ্গল শোভাযাত্রা বের করা হবে। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করবে।সভায় বক্তারা বলেন, শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর এই আয়োজনের মধ্য দিয়ে সত্য, ন্যায়, মানবতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। মঙ্গল শোভাযাত্রা শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।এ সময় বগুড়া জেলা শহরের সকল মন্দির, মঠ, আশ্রমসহ সনাতন ধর্মাবলম্বীদের মঙ্গল শোভাযাত্রায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ বজায় রেখে জন্মাষ্টমীর অনুষ্ঠান উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করেন নেতৃবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল