বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া মহানগরের শিববাটি ব্রীজ সংলগ্ন এলাকায় উপমা ফামের্সীর সত্ত্বাধিকারী, স্বেছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর উপদেষ্ঠা কমিটির সদস্য, বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ¦ গোলাম ফারুক সোহেল এর সার্বিক সহযোগিতায় বহু রোগীকে চক্ষু সেবা দেয়া হয়েছে এবং হচ্ছে। বগুড়ার বনানীস্থ গাক চক্ষু হাসপাতালের মাধ্যামে তার (সোহেল) এর এই সেবা অব্যহত রয়েছে। এর ধারাবাহিকতায় শনিবার (১০অক্টোবর/২৬) চক্ষু সেবা ক্যাম্প করা হয়েছে। গাক চক্ষু হাসপাতাল থেকে চিকিৎসক, নার্স ছাড়াও অন্যান্য সেবক-সেবীকারা ক্যাম্পে এসে ৪শতাধিক নারী-পুরুষ রোগীকে চোখের চিকিৎসা এবং ঔষধপত্র ব্যবস্থা করে দেন। এর মধ্যে থেকে যাচাই-বাযাই করে প্রায় ৬০জন অসহায় নারী-পুরুষকে চোখের ছানি অপারেশন এর ফ্রি ব্যবস্থা করে দিয়েছেন সমাজসেবক আলহাজ¦ গোলাম ফারুক সোহেল।
তিনি (সোহেল) ইতিপূর্বে আরো নানা মূখী ভাল কাজ করলেও এই ৬০জন অসহায়কে বগুড়ার বনানীস্থ গাক চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন ও চিকিৎসা ব্যয় বহন করা ছাড়াও আগামীতে এ ধরনের কাজ অব্যহত রাখতে চান। তবে এ ক্ষেত্রে গাক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষও বেশ সহযোগিতা করেছেন বলে তিনি (সোহেল) জানান। তার একমাত্র ছোট্ট সোনামনি নুজাইমা বিনতে ফারুক উপমা বগুড়া ক্যান্টঃ পাবলিক স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেনীর ছাত্রী। তাকে ঘিরে বা তার কারনেই মহতি কাজটি চলমান রেখেছেন। সেই উপমাও বড় হয়ে মানুষের সেবা করতে চায়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন গোলাম ফারুক সোহেল, তার স্ত্রী ও উপমা’র মা কামরুন নাহার কংকন, মেয়ে মোছাঃ নুজাইমা বিনতে ফারুক উপমা, গাক চক্ষু হাসপাতালের ডাঃ রায়হান রাব্বী, সহকারী সিহাব আহম্মেদ, সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন, সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চপল, স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিকদের জন্য আমরা এর সাধারণ সম্পাদক এবং জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা কমিটির সভাপতি এবং বগুড়া প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সদস্য মুহাম্মাদ আবু মুসা, স্বেচ্ছাসেবী সংগঠন নাগরিকদের জন্য আমরা এর সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম মাস্টার, কোষাধ্যক্ষ ও পরিবেশবাদী নেতা ফজলুল হক বাবলু, সমাজসেবক আবু সাদাত মোঃ সায়েম রবি, মীর আবুল কালাম আজাদ তাজু, দিলরুবা ইয়াছমিন, চান মিয়া, সুজন, শাহীনসহ বিভিন্ন পেশার মানুষ। পবিত্র কোরান থেকে তেলওয়াত এর মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। পরে হুমায়ন ইসলাম তুহিন উদ্বোধন ঘোষনা করেন।
তার (সোহেল) এই মহতি কাজ দেখে অনেকে উৎসাহিত হয়ে অসহায় মানুষের সহযোগিতার জন্য এগিয়ে আসবে বলে অভিজ্ঞ মহল মনে করেন।
উল্লেখ্য, বিশিষ্ঠ ব্যবসায়ী আলহাজ¦ গোলাম ফারুক সোহেল এর আর্থিক সহযোগিতায় গাক চক্ষু হাসপাতালের মাধ্যমে এ পর্যন্ত প্রায় ৬হাজার রোগী সেবা নিয়েছেন এবং সাড়ে ৪শতাধিক নারী-পুরুষ রোগীকে চোখের ছানি অপারেশন করানো হয়েছে। এই কাজটি অব্যহত রাখতে আপ্রাণ চেষ্ঠা চালিয়ে যাবেন বলে তিনি (সোহেল) ও তার পরিবার জানিয়েছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল