মুহাম্মাদ আবু মুসাঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা এবং রাকসুর সাবেক ভিপি এ্যাডঃ রুহুল কবির রেজভী গতকাল বগুড়ায় আসলে জেলা পরিষদের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। জেলা বিএনপি'র সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বগুড়া ইউনিটের চেয়ারম্যান একেএম আহসানুল তৈয়ব জাকির প্রথমে তাকে (রেজভী) ফুলে দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান সহকারী শফিকুল ইসলাম বাদশা, উচ্চমান সহকারী অজিতেষ বর্ধন, অফিস সহকারী আব্দুল অজিদ প্রমুখ। ফুলেল শুভেচ্ছা প্রদানকালে জেলা পরিষদের কার্যক্রম আরো গতিশীল এবং জনগনের সেবা আরো বৃদ্ধি করার লক্ষে বগুড়ার উন্নয়নে সাবেক ভিপি এ্যাডঃ রুহুল কবির রেজভী সার্বিক সহযোগিতা করতে চান। জেলা পরিষদের পক্ষে প্রশাসক একেএম আহসানুল তৈয়ব জাকির তাকে (রেজভী) অভিনন্দন ও ধন্যবাদ জানান।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল