মুহাম্মাদ আবু মুসাঃ মঙ্গলবার রাতে বগুড়া মহানগরের ১৮নং ওয়ার্ড বিএনপির কার্যালয়ে স্থানীয় এমপি রেজাউল করিম বাদশা কর্তৃক বরাদ্দ দেয়া ফুলবাড়ী মধ্যপাড়া বায়তুল ফাতাহ জামে মসজিদে ১লক্ষ ২০হাজার টাকার ডিও প্রদান করা হয়েছে। ১৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিকভাবে অনুদানের ডিও প্রদান করেন মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিশিষ্ঠ ঠিকাদার শিবলী সাদিক মানিক। এ সময় উপস্থিত ছিলেন ১৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি (ভারঃ) সাইদুর রহমান, সহ-সভাপতি রেজাউল করিম রেজা, জহুরুল ইসলাম ফুয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক খোরশেদ আলম, মিস্টার হোসেন, সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম সরকার, ফুলবাড়ী টিলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ¦ আমিনুল ইসলাম আবুল, সহ-সভাপতি সাংবাদিক মুহাম্মাদ আবু মুসা, ফুলবাড়ী মধ্যপাড়া বায়তুল ফাতাহ জামে মসজিদের সভাপতি আবু বক্কর সিদ্দিক, সাধারণ সম্পাদক ময়নুল ইসলাম স্বাধীন, সহ-সভাপতি আক্তারুজ্জামান, সদস্য আব্দুল মজিদ, বিএনপি নেতা আঃ খালেক, মামুন, নাজিম, দুলাল, সঞ্জয়, শাহীন প্রমুখ। অনুদানের ডিও প্রদানকালে সকলের নিকট প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবার এবং এমপি রেজাউল করিম বাদশা ছাড়াও বিএনপির নেতা-কর্মীর জন্য দোয়া চাওয়া হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল