স্টাফ রিপোর্টারঃ বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে সকাল থেকেই ভোটগ্রহণ শুরু হয়েছে শান্তিপূর্ণ পরিবেশে। প্রধান প্রতিদ্বন্দ্বী দলগুলোর প্রার্থীরা দিনের শুরুতেই নিজ নিজ কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগ করেছেন।বৃহস্পতিবার সকাল ৮টার দিকে শহরের শিববাটি হাসনা জাহান বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোট দেন বিএনপির প্রার্থী রেজাউল করিম বাদশা। এর আগে সকাল পৌনে ৮টার দিকে জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল শহরের জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোট প্রদান করেন।ভোট প্রদান শেষে প্রতিক্রিয়ায় রেজাউল করিম বাদশা বলেন,এটি উন্নয়নের নির্বাচন। উন্নয়নের স্বার্থে আমি ভোটারদের কেন্দ্রে এসে ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছি।অন্যদিকে আবিদুর রহমান সোহেল বলেন,ভোট একটি গণতান্ত্রিক অধিকার। আমরা সব সময় জনগণের পাশে আছি।এদিকে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে,সকাল বেলা থেকেই ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বৃদ্ধি পেতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।সার্বিকভাবে নির্বাচন শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেছেন প্রার্থী ও নির্বাচন সংশ্লিরা।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল