প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১:৫৬ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১৫, ২০২৩, ১:৫১ পি.এম
বগুড়া-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী রাজু খানের বিশাল শোডাউন

বিভিন্ন যানবাহনের এক বিশাল শোডাউন করা হয়েছে। এতে বীর মুক্তিযোদ্ধা, আওয়ামীলীগের
নেতাকর্মিসহ বিপুল সংখ্যক জনতা অংশ গ্রহন করেন।
বুধবার (১৫ নভেম্বর) বেলা ১২ টায় আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবং দ্বাদশ
জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া আসনের আওয়ামীলীগ দলীয় (নৌকা মার্কার) মনোনয়ন প্রত্যাশী সিরাজুল ইসলাম খান রাজুর নেতৃত্বে দেশে অবরোধ ও নাশকতা বিরোধী এই শোডাউনটি আদমদীঘি সদর হাই স্কুল থেকে শুরু হয়। এরপর দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের নেতৃবর্গ একত্রিত হয়ে দুপচাঁচিয়া উপজেলা সদর, জিয়ানগর, গুনাহার, তালোড়া, চামরুলসহ বিভিন্ন ইউনিয়ন ঘুরে আদমদীঘি উপজেলার নসরতপুর, চাঁপাপুর কুন্দগ্রামসহ বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপুর্ন স্থান সমুহ প্রদক্ষিণ করে। এ সময় শতশত জনতা
হাত নেড়ে আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজুকে স্বাগত জানিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনের তাকে নৌকার মনোনয়ন দেয়ার দাবি জানান। শোডাউনটি বিকেল সাড়ে ৫টায় আদমদীঘি উপজেলা সদরে এসে শেষ করা হয়। এই বিশাল শোডাউনে অন্যান্নদের মধ্যে অংশ নেন দুপচাঁচিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আমিনুর রহমান, সম্পাদক এমদাদুল হক, উপজেলা চেয়ারম্যান ফজলুল হক ও আদমদীঘি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড কুদরত-ই-এলাহি কাজল, সহ-সভাপতি আবু রেজা খান, নাজিমুল হুদা খন্দকার, আব্দুল হক, এরশাদুল হক, জার্জিস আলম, সাজেদুর ইসলাম, নিসরুল হামিদ, শহিদুল ইসলাম-সহ সহযোগি সংগঠনের হাজার হাজার নেতাকর্মি।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল