প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:০৯ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৫, ৪:০০ পি.এম
বগুড়া-৩ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

আদমদিঘী, (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ আসনে জামায়াতের প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী নূর মোহাম্মাদ আবু তাহের পক্ষে আদমদীঘি উপজেলা জামায়াতের আমীর আতোয়ার হোসেন আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। গতকাল বুধবার বিকেলে উপজেলা সহকারি রিটানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম এর কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলার জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও বগুড়া-৩ আসনের আসন পরিচালক হাফেজ আব্দুন নূর, দুপচাঁচিয়া উপজেলা জামায়াতের আমীর ওমর আলী, আদমদীঘি উপজেলা জামায়াতের নায়েবে আমীর ডাঃ ইউনূছ আলী, মাওঃ তরিকুল ইসলাম প্রমূখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল