প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৭:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ২৭, ২০২৪, ১:০১ পি.এম
বগুড়া-৩ আসনের নব-নির্বাচিত সাংসদ সদস্যের গনসংযোগ

শিমুল হাসান,, আদমদিঘী (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের নব-নির্বাচিত সাংসদ সাইফুল্লাহ আল মেহেদি বাধন গত সোমবার আদমদীঘি সদরে নির্বাচন পরবর্তি গনসংযোগ করেছেন। তিনি উপজেলা সদরের হাট-বাজারে প্রায় প্রতিটি দোকানির সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দ্রব্যমুল্যের বাজারদর বিষয়ে খোঁজ খবর নেন। তিনি তাঁদের সাথে কুশল বিনিময় করেন। নির্বাচনে জয়লাভ করার পর থেকে এই সাংসদ বিভিন্ন ইউনিয়নের ভোটাদের সাথে কুশল বিনিময় ও গনসংযোগ করছেন। সোমবার উক্ত গনসংযোগ শেষে দলীয় কার্যালয়ে নেতা-কর্মিদের সাথে এক মতবিনিময় করেন। উক্ত মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আ.লীগের সহ-সভাপতি আবু রেজা খান, সাংগঠনিক সম্পাদক সুমিনুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আবীর উদ্দীন, আব্দুর রাজ্জাক, সিনিয়র সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান প্রমুখ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল