প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৩:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ৪, ২০২৩, ৩:২৭ এ.এম
বগুড়া-৩ আদমদীঘি-দুপচাঁচিয়া আসন লাঙ্গল-নৌকা নাকি বাবা-ছেলে; ভোটের মাঠে লড়ছেন কারা?

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কুদরত-ই-এলাহী কাজল জানান, তাদের একমাত্র প্রার্থী সিরাজুল ইসলাম খান রাজু। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত স্বতন্ত্র প্রার্থীদের বুঝিয়ে তাদের মনোনয়ন প্রত্যাহার করার জন্য বলা হবে।
জানতে চাইলে নৌকা মার্কার মনোনীত প্রার্থীর ছেলে ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষণা দেওয়া খাঁন মুহাম্মদ সাইফুল্লাহ আল মেহেদী জানান, ‘১৮ তারিখ পর্যন্ত আমি দেখবো। যদি এই আসন জাতীয় পার্টিকে ছেড়ে দেওয়া হয়, তাহলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোট করবো। আর যদি বাবা প্রার্থী থাকেন তাহলে আমি প্রত্যাহার করে নেবো। আসন সমন্বয় হলে আপনার বাবা দলীয় সিদ্ধান্তের বাইরে আপনার সঙ্গে কাজ করবেন কি-না জানতে চাইলে তিনি বলেন, বাবা কাজ না করলেও সমস্যা নেই, এলাকার মানুষ আমার সঙ্গে আছেন। তাদের নিয়েই ভোটের মাঠে থাকবো। জানতে চেয়ে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী সিরাজুল ইসলাম খাঁন রাজুর মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তিনি ধরেননি। জাপা মনোনিত লাঙ্গলের প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম তালুকদার জানান, নির্বাচন কমিশন থেকে মার্কা পাওয়ার পর পুরোদমে মাঠে নামবেন। আওয়ামী লীগের সাথে আসন সমন্বয় হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, এটা কেন্দ্রীয় সিদ্ধান্তের বিষয়। সমন্বয় হোক বা না হোক তিনি নির্বাচনের মাঠে থাকবেন বলেও জানান।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল