নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মীর শাহে আলম। তাঁর এই গৌরবোজ্জ্বল বিজয়ে নির্বাচনী এলাকায় বইছে উৎসবের আমেজ।
মীর শাহে আলমের এই বিশাল বিজয়ে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সুখানপুকুর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি তানজারুল হক তুহিন।
এক অভিনন্দন বার্তায় তানজারুল হক তুহিন বলেন, মীর শাহে আলমের এই বিজয় বগুড়া-২ আসনের আপামর জনসাধারণের আকাঙ্ক্ষার প্রতিফলন। তিনি ধানের শীষের বিজয় নিশ্চিত করে প্রমাণ করেছেন যে, সাধারণ মানুষ গণতন্ত্র ও উন্নয়নের পক্ষে। আমি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করছি এবং আশা করি তাঁর নেতৃত্বে অত্র এলাকায় উন্নয়নের এক নতুন ধারা সূচিত হবে।
উল্লেখ্য, নির্বাচনের ভোট গণনা শেষে প্রাপ্ত ফলাফলে দেখা যায়, ধানের শীষ প্রতীক নিয়ে মীর শাহে আলম তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ব্যাপক ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। এই জয়ের পর শিবগঞ্জ ও এর আশপাশের এলাকাগুলোতে আনন্দের জুয়ার বইছে।
সাবেক শিক্ষা ব্যক্তিত্ব তানজারুল হক তুহিন আরও বলেন, এই বিজয় কেবল কোনো ব্যক্তির নয়, বরং এটি ন্যায়ের বিজয়। তিনি মীর শাহে আলমের আগামীর পথচলায় সব সময় পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল