স্টাফ রিপোর্টার: অদ্য রোজ বৃহস্পতিবার দুপুর ১১টায় বগুড়া সোনাতলা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবস উদযাপন উপলক্ষে শিহিপুর সৈয়দ আহম্মদ কলেজের সকল শ্রমিকরা বর্ণাঢ্যে র্যালি বের করে। উক্ত বর্ণাঢ্যে র্যালির সকল শিহিপুর সৈয়দ আহম্মদ কলেজের ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিকদের গায়ে সৌজন্যে মুলক গেঞ্জি উপহার দেন উদ্যোক্তা সমাজসেবক শিক্ষানুরাগী ও মানবাধিকার কর্মী তানজারুল হক তুহিন।
তানজারুল হক তুহিন অনুপস্থিত থাকায় তার পক্ষে সকল শিহিপুর সৈয়দ আহম্মদ কলেজের ইমারত নির্মাণ শ্রমিকের গায়ে সৌজন্যে মুলক গেঞ্জি উপহার দেন দিগদাইড় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সদরুল ইসলাম সবুজ, সুখানপুকুর ১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান, প্রথম শ্রেণীর ঠিকাদার সাজেদুর রহমান। সোনাতলা উপজেলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ও সাধারণ সম্পাদক মানিক মিয়া মুাসা নেতৃত্বে উপস্থিত সকল ইমারত নির্মাণ শ্রমিক বর্ণাঢ্যে র্যালি বের করে।

প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল