প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৩:৫৪ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১১, ২০২৫, ২:০৪ পি.এম
বগুড়া সদর উপজেলা ভূমি অফিস সংস্কার শেষে উদ্বোধন করলেন ডিসি আফরোজা

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া সদর উপজেলা ভূমি অফিস সংস্কার কাজ শেষে ১১ আগষ্ট সোমবার আনুষ্ঠানিকভাবে অফিস উদ্বোধন করেন জেলা প্রশাসক হোসনা আফরোজা। এ সময় উপস্থিত ছিলেন অন্যান্য কর্মকর্তা। উল্লেখ্য গত বছরের জুলাই আগস্ট অভ্যুত্থানে বিক্ষুব্ধ জনতা বগুড়া সদর উপজেলা ভূমি অফিসে অগ্নি সংযোগ করে। এতে অফিসের রক্ষিত যাবতীয় ডকুমেন্ট পুড়ে যায়। বিশেষ করে মিস কেস গুলি সমূলে ধ্বংস হয়ে যায়। কিছু কিছু ডকুমেন্ট ইউনিয়ন ভূমি অফিস থেকে সংগ্রহ করা হয়েছে। অফিসের কাগজপত্র পুরে যাওয়ার পাশাপাশি পুরো বিল্ডিং আগুনে ঝলসে যায়। ভবনটি পুনসংস্কার করতে প্রায় ৩০ লাখ টাকা ব্যয় হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল