প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ১, ২০২৪, ১১:৫৪ এ.এম
বগুড়া সদরের নুনগোলা উচ্চ বিদ্যালয়ে বই উৎসব অনুষ্ঠিত

প্রেস বিজ্ঞপ্তিঃ সারা দেশের ন্যায় বগুড়া সদর উপজেলার ঐতিহ্যবাহী নুনগোলা উচ্চ বিদ্যালয় মাঠে ১লা জানুয়ারি সোমবার সকালে অনুষ্ঠিত হলো বই উৎসব। নুনগোলা উচ্চ বিদ্যালয় এর সভাপতি ও এপিপি এ্যাডঃ মোঃ খায়রুল বাশার নিলুজ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বই বিতরন করেন নিশিন্দারা ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম সরকার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউপির ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আরিফুল ইসলাম আরিফ, নিশিন্দারা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মুঞ্জুরুল ইসলাম মুঞ্জু।
এসময় আরো উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক শাহানাজ সুলতানা, সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ আলী, ফিরোজ আল মামুন স্বপন, মহফেলা বেগম, রশীদুল বারী, হেলেনা বেগম, আব্দুল আউয়াল, তিন্না খুরশীদা শর্মিলি জামান, মিজানুর রহমান, মাওলানা ইসাহাক আলী, আজিজুল হক, লতিফুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহঃ শিক্ষক সুহেল উদ্দীন। উল্লেখ্য, বিদ্যালয়ের ৩ জন কৃতি শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল