প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৯:১২ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৬, ২০২৪, ৩:৪২ পি.এম
বগুড়া শেরপুরে দলিল লেখকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত
আবু রায়হান রানা শেরপুর (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়া শেরপুরে সাব রেজিস্ট্রারী অফিসের দলিল লেখকদের কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দিন ব্যাপী এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
৬ ফেব্রুয়ারি সকাল ১০ ঘটিকা হতে শেরপুর সাব রেজিস্ট্রারী অফিসের হলরুমে এ কর্মশালা অনুষ্ঠিত হয় ।
অত্র অফিসের সাব রেজিস্টার জনাব মিজানুর রহমান কোর্স পরিচালক হিসেবে উক্ত কর্মশালার আয়োজন করেন। উক্ত কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা রেজিস্টার জনাব রফিকুল ইসলাম।
বিশেষ প্রশিক্ষক ছিলেন ধুনট সাব রেজিস্টার জনাব দেবদ্যুতি রায় এবং নন্দীগ্রাম সাব রেজিস্টার জনাব সামিমা পারভিন।
দিন ব্যাপী কর্মশালায় বক্তারা বলেন, ভুলভ্রান্তির উদ্ধে থেকে দলিল লেখক গন যাতে স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দলিল লেখার কাজ করতে পারেন এবং জনগণ যেন কোন রকমের হয়রানির শিকার না হয় এবং সঠিক সেবা পায় এ ব্যাপারে দিকনির্দেশনা প্রদান করা হয়।
উক্ত কর্মশালায় অত্র অফিসের প্রায় দুই শতাধিক দলিল লেখক গন এই কর্মশালায় উপস্থিত হয়ে কর্মশালাকে সাফল্যমন্ডিত করে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল