প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২০, ২০২৩, ৮:৩৮ এ.এম
বগুড়া শিবগঞ্জের কিচকে যুবক খুন !!

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, শিবগঞ্জ থানার কিচক ইউনিয়নের বেলাই (মোলামগাড়ী) মাঠ থেকে আজ (২০-৫-২০২৩) শনিবার সকাল আনুমানিক সাড়ে ৬ টার দিকে স্থানীয় এক কৃষক জমিতে এসে লাশটি পরে থাকতে দেখে থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। বর্তমানে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে কাজ করছে। শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল আলম লাশটি উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
খুন হওয়া সাইদুর এর স্ত্রী শাকিলা বেগম জানান, গতকাল শুক্রবার সকাল ৯টার সময় বাড়ি থেকে তার স্বামী গ্রিলের কাজ করার উদ্দ্যেশ্যে পার্শ্ববর্তী গোবিন্দগঞ্জ উপজেলাধীর রাজা বিরাট এলাকায় যান। কিন্তু কাজ শেষে সেখান থেকে তার স্বামী রাতে বাড়ি ফিরেনি। স্বামীর মোবাইলে একাধিক বার ফোন দিয়ে বন্ধ পেয়েছেন। আজ সকাল সাড়ে ৬টার দিকে লোকমুখে শুনতে পারেন তার স্বামীকে কে বা কাহারা ছুরিকাঘাত করে হত্যা করে রাস্তায় ফেলে রেখে গেছে। তিনি প্রশাসনের কাছে স্বামী হত্যার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সাইদুল নেশায় আসক্ত ছিলেন। এসব নিয়ে কোনো ঝামেলায় তাকে হত্যা করা হতে পারে। নিহতের পাজর ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে। এ ঘটনায় জেলা অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এছাড়াও সিআইডির ক্রাইম সিন ইউনিট কাজ করছে। এঘটনায় ১ জনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার জন্য থানায় নেওয়া হয়েছে। ক্রাইমসিন ইউনিটের কাজ শেষে মরদেহ মর্গে পাঠানো হবে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের করা হলে দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ওসি মুঞ্জুরুল আলম।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল