প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৯:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ১৬, ২০২৪, ৪:২০ এ.এম
বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান এ্যাড. মন্টু মারা গেছেন

স্টাফ রিপোর্টার ও মুহাম্মাদ আবু মুসা : বগুড়া সোনাতলার পাকুল্লা ইউনিয়ন হুয়াকুয়া গ্রামের, বগুড়া বারের সিনিয়র আইনজীবী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, বগুড়া পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ্যাড.রেজাউল করিম মন্টু ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তিনি হৃদরোগে আক্রান্ত হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৬ফেব্রুয়ারী/২৪ শুক্রবার সকাল ৬টায় না ফেরার দেশে চলে যান। বাদ আছর শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
অনলাইন পোর্টাল দৈনিক বগুড়া মেইলের পরিবার মরহুমের আত্মার মাগফেরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল