ষ্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর থানায় মৃত ব্যক্তির স্বামী মোঃ পলাশ মিয়া থানায় হাজির হয়ে এজাহার দায়ের করেন যে, গত ১৭/০৫/২০২৩ খ্রিঃ অনুমান ১২.০০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন কুটুরবাড়ী মধ্যেপাড়া গ্রামস্থ জনৈক আব্দুল বারী এর লম্বু গাছের বাগানের ভেতরের পায়ে হাটা রাস্তার উপর পূর্ব শত্রুতার জের ধরে তার স্ত্রী জীবন নাহারকে এজাহারনামীয় আসামীগণ দেশীয় অস্ত্রসস্ত্র দ্বারা এলোপাথারি পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং তার স্ত্রীর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে দ্রুত তার স্ত্রীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল, বগুড়ায় নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ১৭/০৫/২০২৩ খ্রি. তারিখ ১৩.১০ ঘটিকার সময় জীবন নাহারকে মৃত বলে ঘোষণা করেন।
উল্লেখিত বিষয়ে বগুড়া সদর থানায় এজাহারের প্রেক্ষিতে বগুড়া সদর থানা পুলিশের তদন্তের পাশাপাশি পুলিশ সুপার বগুড়া মহোদয়ের মৌখিক নির্দেশে বগুড়া ডিবির একটি টিম তাৎক্ষণিক ছায়া তদন্তে নামে। তারই ধারাবাহিকতায় বগুড়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএম মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব স্নিগ্ধ আক্তার পিপিএম এর তত্ত্বাবধানে ডিবি বগুড়া’র ইনচার্জ মোঃ সাইহান ওলিউল্লাহ এর নেতৃত্বে টিম ডিবি বগুড়ার একটি চৌকস টিম নিখুঁত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২২/০৫/২০২৩ খ্রি. তারিখ বিভিন্ন সময়ে বগুড়া জেলার সদর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর জীবন নাহার হত্যার মূল রহস্য উদঘাটন ও হত্যাকান্ডে জড়িত এজাহারনামীয় মোঃ কনক (২৯)-কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী জানায় যে, দীর্ঘদিন যাবত ধৃত এজাহারনামীয় ৪নং আসামীসহ এজাহারনামীয় অনান্য আসামীগণের সহিত বাদীর জমি-জমা সংক্রান্তে ঝামেলা চলে আসছিলো। তারই ধারাবাহিকতায় ধৃত এজাহারনামীয় ৪নং আসামীসহ এজাহারনামীয় অনান্য আসামীগণ পূর্বপরিকল্পিতভাবে ঘটনার দিন গত ১৭/০৫/২০২৩ খ্রি. দুপুর অনুমান ১২.০০ ঘটিকার সময় বগুড়া সদর থানাধীন কুটুরবাড়ী মধ্যেপাড়া গ্রামস্থ জনৈক আব্দুল বারী এর লম্বু গাছের বাগানের ভেতরের পায়ে হাটা রাস্তা দিয়ে Deceased জীবন নাহার বাসায় যাওয়ার পথে ধৃত এজাহারনামীয় ৪নং আসামীসহ অনান্য এজাহারনামীয় আসামীগণ জীবন নাহার এর পধরোধ করে দেশীয় অস্ত্র-সস্ত্র দ্বারা রক্তাক্ত জখম করে ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে জীবন নাহার এর চিৎকারে স্থানীয় লোকজন জড়ো হয়ে সিএনজি যোগে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসাপাতাল, বগুড়া’য় নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ১৭/০৫/২০২৩ খ্রি. তারিখ অনুমান ১৩.১০ ঘটিকার সময় জীবন নাহারকে মৃত ঘোষণা করেন।
প্রকাশ থাকে যে, ঘটনার সহিত জড়িত গ্রেফতারকৃত এজাহারনামীয় ৪নং আসামীকে গ্রেফতারপূর্বক বগুড়া সদর থানার অত্র মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হলে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক ধৃত আসামীকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।
উল্লেখ্য যে, এজাহারনামীয় অনান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যহত আছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল