প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ১০:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২, ২০২৬, ২:২০ পি.এম
বগুড়া টিটিসিতে সরকারি জিপ গাড়ি উদ্বোধন,করলেন এমপি বাদশা
মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রকে (টিটিসি) আধুনিকায়ন, প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণ এবং দেশ-বিদেশের শ্রমবাজারের উপযোগী দক্ষ জনশক্তি গড়ে তোলার প্রতিশ্রুতি দিয়েছেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি রেজাউল করিম বাদশা।
সোমবার (২ নভেম্বর/২৬) বগুড়া টিটিসি পরিদর্শনে এসে তিনি প্রশিক্ষণ কার্যক্রমে ব্যবহারের জন্য সরকারি সরবরাহকৃত জিপ গাড়ির সামনে ফিতা কেটে উদ্বোধন করেন। এ সময় দেশ-বিদেশ প্রকল্পের আওতায় ড্রাইভিং কার এবং বিদেশগামী কর্মীদের জন্য ফিঙ্গারপ্রিন্ট মেশিনেরও উদ্বোধন করেন তিনি। পরে টিটিসির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন।
অনুষ্ঠানে বগুড়া টিটিসির অধ্যক্ষ প্রকৌশলী এস. এম. এমদাদুল হক এর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও গাবতলী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল রহমান হেলাল, সহ-তাঁতী বিষয়ক সম্পাদক ও জেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক সেকান্দার আলীসহ টিটিসির বিভিন্ন ট্রেডের প্রশিক্ষক এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল