সারাদেশে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে বগুড়ায় পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়ার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ তৌফিকুর রহমান এবং অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সালমা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার রমজান আলী আকন্দ।
গর্বের বিষয় সৈয়দ আহম্মদ কলেজ জেলার শ্রেষ্ঠ রভার দলের গৌরব অর্জন করেছে। অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান এই সম্মানজনক পুরস্কারটি জেলা প্রশাসকের কাছ থেকে গ্রহণ করেন। এটি শুধু একটি অর্জন নয়, বরং দীর্ঘ কঠোর পরিশ্রম ও নিষ্ঠার স্বীকৃতি।
সৈয়দ আহম্মদ কলেজের পক্ষ থেকে, পুরো রভার দল এবং অধ্যক্ষ জনাব সাইদুজ্জামানকে এই ঐতিহাসিক অর্জনের জন্য আন্তরিক অভিনন্দন জানাই। তাদের এই সাফল্য কলেজের অন্যান্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল