মুহাম্মাদ আবু মুসাঃ জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ বগুড়ার ১২টি উপজেলাকে পিছিয়ে ফেলে জেলার মধ্যে শ্রেষ্ট রোভারদল হয়েছে জেলার গাবতলী উপজেলার অর্ন্তগত সৈয়দ আহম্মদ কলেজ। রবিবার (২৬এপ্রিল/২৬) জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক তৌফিকুর রহমান শ্রেষ্ট রোভারদল হিসেবে সৈয়দ আহম্মদ কলেজকে (সম্মাননা ক্রেস্ট) পুরস্কার তুলে দেন। কলেজের পক্ষে অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামানসহ অন্যান্য শিক্ষক ও রোভার শিক্ষার্থীরা (সম্মাননা ক্রেস্ট) পুরস্কার গ্রহন করেন। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সালমা আক্তার লিজা, জেলা শিক্ষা অফিসার রমজান আলীসহ অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ ও জাতীয় শিক্ষা সপ্তাহের জেলার শ্রেষ্ট শিক্ষার্থীবৃন্দ।
উল্লেখ্য, সৈয়দ আহম্মদ কলেজ রবারবই শিক্ষার মান যেমন অত্যান্ত ভাল, তেমনী স্কাউট রোভার, খেলাধুলাসহ বিভিন্ন প্রতিযোগিতায় সাফল্য বয়ে আনা অব্যহত রয়েছে। প্রথমে রোভার গাবতলী উপজেলার মধ্যে শ্রেষ্ট হয় সৈয়দ আহম্মদ কলেজ। এর পর ১২টি উপজেলাকে পিছিয়ে ফেলে জেলার মধ্যে শ্রেষ্ট রোভারদল নির্বাচিত হয়ে আবারো সুনাম কুড়িয়েছে সৈয়দ আহম্মদ কলেজ। বর্তমান কলেজে প্রায় ৯হাজার শিক্ষার্থী রয়েছে। কলেজের সভাপতি রাকিবুল হাসান পলাশ ও অধ্যক্ষ মোঃ সাইদুজ্জামান অত্যান্ত দক্ষ পরিচালনায় শিক্ষার মান উন্নয়ন ছাড়াও সার্বিক ক্ষেত্রে উন্নতি হচ্ছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল