স্টাফ রিপোর্টারঃ ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার, ল্যাবএইড ডায়াগনস্টিকস (বগুড়া), ল্যাবএইড ফার্মা এবং বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির যৌথ উদ্যোগে বগুড়ার একটি পাঁচ তারকা হোটেল, হোটেল মম ইনে আজ দিনব্যাপী একটি ফ্রি হেলথ ক্যাম্প ও ক্যান্সার সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং স্বাস্থ্য ও ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ল্যাবএইডের এই উদ্যোগ সারা বাংলাদেশে ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে।
এই মহৎ উদ্যোগ গ্রহণ করেছেন ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর, সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইকোনমিক রিসার্চের চেয়ারম্যান এবং বাংলাদেশ শুটিং স্পোর্টস ফেডারেশনের জেনারেল সেক্রেটারি সাকিফ শামীম। তাঁর এই উদ্যোগের অংশ হিসেবেই বগুড়ায় এই বিশেষ ফ্রি হেলথ ক্যাম্প ও ক্যান্সার সচেতনতামূলক কর্মশালার আয়োজন করা হয়।
আয়োজনে বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নেতৃবৃন্দসহ ঔষধ ব্যবসায়ী সমিতি, টাইলস ব্যবসায়ী সমিতি, বাংলাদেশ টায়ার-টিউব ব্যবসায়ী সমিতি, ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশন, ইটভাটা মালিক সমিতি, জুয়েলারি সমিতি, মহিলা উদ্যোক্তা, কাপড় ব্যবসায়ী সমিতি, মোটর পার্টস ব্যবসায়ী সমিতি, ইস্পাত ও লৌহ ব্যবসায়ী সমিতি, ফল ব্যবসায়ী সমিতি, চশমা ব্যবসায়ী সমিতি, ইলেকট্রনিকস ব্যবসায়ী সমিতিসহ বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ এবং চেম্বারের নির্বাহী কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এম. এস. এম. আতিকুর রহমান বাদল। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এবং টিএমএসএস-এর ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান (এমবিবিএস, এমপিএইচ, পিএইচডি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির কোষাধ্যক্ষ মোঃ শাহাদৎ হোসেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ডেপুটি জেনারেল ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) ফিরোজ হোসাইন খান, অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার ও কো-অর্ডিনেটর (কর্পোরেট) মোঃ আবু নাজিম, ল্যাবএইড ডায়াগনস্টিকস, বগুড়ার সিনিয়র ম্যানেজার (অ্যাডমিনিস্ট্রেশন) প্রবীর কুমার এবং ল্যাবএইড ফার্মার অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজারসহ ল্যাবএইডের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কর্মশালায় ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের বিশিষ্ট ক্যান্সার বিশেষজ্ঞ ডাঃ মোঃ আবু হাসান রুবেল ক্যান্সারের কারণ, ঝুঁকির বিষয়সমূহ, প্রাথমিক লক্ষণ, প্রতিরোধের উপায় এবং সময়মতো চিকিৎসা গ্রহণের গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি আর্লি ডায়াগনোসিসের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে বলেন, ক্যান্সারসহ বিভিন্ন জটিল রোগ প্রাথমিক পর্যায়ে শনাক্ত করা গেলে চিকিৎসার সফলতার হার উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। পাশাপাশি তিনি আধুনিক ক্যান্সার চিকিৎসায় ল্যাবএইড ক্যান্সার হাসপাতালের অগ্রযাত্রা, আন্তর্জাতিক মানের প্রযুক্তিনির্ভর চিকিৎসাব্যবস্থা এবং দেশের ক্যান্সার চিকিৎসা খাতে প্রতিষ্ঠানটির গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন।
অনুষ্ঠানে ল্যাবএইড হাসপাতাল গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর এবং ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীমের পক্ষ থেকে হাসপাতালের বর্তমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, আধুনিক চিকিৎসা প্রযুক্তি এবং রোগীকেন্দ্রিক স্বাস্থ্যসেবার বিভিন্ন দিক নিয়ে একটি গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন উপস্থাপন করেন প্রতিষ্ঠানের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ফিরোজ হোসাইন খান।
দিনব্যাপী এই আয়োজনে অংশগ্রহণকারী সদস্যদের জন্য বিনামূল্যে বেসিক মেডিকেল চেকআপ, স্বাস্থ্য পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসাসংক্রান্ত দিকনির্দেশনা প্রদান করা হয়। দেশের ব্যবসায়ী সমাজের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ক্যান্সার সম্পর্কে জনসচেতনতা তৈরির লক্ষ্যে আয়োজিত এই কর্মসূচি ল্যাবএইড গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সাকিফ শামীমের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় সফলভাবে সম্পন্ন হয়। দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসায়ীদের জন্য ধারাবাহিকভাবে স্বাস্থ্যসেবা ও ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়নের এই উদ্যোগ তাঁর দূরদর্শী পরিকল্পনারই একটি অংশ। সামগ্রিকভাবে, ব্যবসায়ী সমাজের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, ক্যান্সার প্রতিরোধ ও প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণে সচেতনতা সৃষ্টি এবং আধুনিক চিকিৎসাসেবা সম্পর্কে ধারণা প্রদানের ক্ষেত্রে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল