স্টাফ রিপোর্টারঃ বগুড়ার সোনাতলায় নাশকতার মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার (১৩ই সেপ্টেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন মোঃ মুনজুর আলম সৌরভ (৩২)। তিনি সোনাতলা উপজেলার সুজাইতপুর গ্রামের মোঃ মাহবুবুল আলম বুলুর ছেলে।সোনাতলা থানা পুলিশ জানায়,নাশকতার মামলায় অভিযুক্ত মুনজুর আলম সৌরভকে রোববার পুলিশের একটি দল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। পরে তাকে যথাযথ পুলিশি নিরাপত্তায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।পুলিশ জানিয়েছে, নাশকতার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ধারাবাহিকতায় এ অভিযান পরিচালনা করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল