মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার পীরগাছা এ এফ বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠ ঘেঁষে খড়ের পালা দেয়া হয়েছে এবং গরু ছাগল বেঁধে রেখে পরিবেশ দুষণ করে শিক্ষার পরিবেশ নষ্ট করা হচ্ছে। এতে করে কোমলমতি শিক্ষার্থীরা চরম স্বাস্থ্য ঝুঁিকতে রয়েছে। ১ জুন বৃহস্পতিবার ওই বালিকা উচ্চ বিদ্যালয়ে সরেজমিনে গিয়ে চিত্রটি চোখে পড়ে। শিক্ষার্থী মলি রানী চাকী, টুম্পাসহ আরো অনেকে এই প্রতিবেদককে জানিয়েছে, আমরা প্রতিদিনই গরু ছাগলের পায়খানার দুর্গন্ধের শিকার হয়ে স্বাস্থ্য ঝুঁিকতে রয়েছি। ফলে স্বাস্থ্য ঝুঁকি থেকে রক্ষার্থে এবং খেলার মাঠের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরী হস্থক্ষেপ কামনা করেছেন শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও শিক্ষানুরাগীরা।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল