প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৮, ২০২৬, ৭:৫৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১০, ২০২৪, ১:২০ পি.এম
বগুড়ার গাবতলীতে ১৫ টাকা দরে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রি

মুহাম্মাদ আবু মুসাঃ ৯ নভেম্বর রবিবার বগুড়া গাবতলীর কাগইল দড়িপাড়ায় ১৫ টাকা কেজি দরে জনপতি ৩০ কেজি করে খাদ্য বান্ধব কর্মসূচী'র চাল বিক্রি'র উদ্বোধন করেছেন দায়িত্বপ্রাপ্ত অফিসার আশরাফ আলী। এ সময় উপস্থিত ছিলেন ডিলার আব্দুল খালেক এর প্রতিনিধি রেজাউল করিম রায়হান, বিশিষ্ট ব্যবসায়ী আবু আছাদ, ইউপি সাবেক মেম্বার আবু বক্কর ভেটু, যুবদল নেতা সুমনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এছাড়া উপজেলার রামেশ্বরপুরে ডিলার মিস্টার সরকার, জাগুলীতে ডিলার একেএম পান্না, সাবেকপাড়ায় ডিলার আব্দুর রশিদ, নাড়ুয়ামালায় ডিলার শাকিল আহমেদ, সুখানপুকুরে ডিলার ফারহাদ মোল্লা, কদমতলীতে ডিলার দিলবর রহমান ও তেঁতুলগাছী বাজারে তৌহিদ সরকার সাদ্দাম দিনভর খাদ্য কর্মসূচী'র চাল জনপ্রতি ৩০ কেজি করে ১৫ টাকা দরে বিক্রি করেছেন। এছাড়াও উপজেলার আরো অন্যান্য স্থানে খাদ্য বান্ধব কর্মসূচী'র চাল বিক্রি করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল