প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১০:১৮ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ১২, ২০২৪, ১:৪৬ পি.এম
বগুড়ার গাবতলীতে মরহুম বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে গার্ড অফ অনার প্রদান

আতাউর রহমানঃ ১২এপ্রিল শুক্রবার বগুড়া গাবতলী উপজেলার কাগইল ইউনিয়নের হিজলী দক্ষিণপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান সকাল সাড়ে ৭ ঘটিকায় নিজ বাসভবনে ইন্তেকাল করিয়াছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন । ঐ দিনই বিকেল ৩ ঘটিকায় কৈঢোপ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অফ অনার প্রদান করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বন্যা, গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ পিপিএম(সেবা), উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হুমায়ূন আলম চাঁন্দু,কাগইল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড শাহাদাত হোসেন, নজরুল ইসলাম বাদশা,থানা পুলিশের ফোর্সসহ অসংখ্য গুণগ্রাহী উপস্থিত ছিলেন। বাদ আসর জানাযার শেষে মরহুম মুক্তিযোদ্ধা মুজিবুর রহমানকে তার পারিবার কবরস্থানে দাফন করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল