
প্রেস বিজ্ঞপ্তিঃ ১৮ই অক্টোবর-২৬ রবিবার এনসিসি ব্যাংক পিএলসি এর অর্থায়নে বগুড়ার গাবতলী সদরে পদ্মপাড়া জেডফোর্স সহযোগিতায় ১হাজার জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এছাড়াও বিকালে পৃথক অনুষ্ঠানে বাগবাড়ী শহীদ জিয়া ডিগ্রী কলেজ মাঠে ১হাজার এবং শিবগঞ্জের মহাস্থানে ১হাজার কৃষকদের মাঝে বিনামূল্যে প্রান্তিক কৃষকদের মাঝে বিতরণ করা হয়েছে।
গাবতলীর পদ্মপাড়া হাফিজিয়া মাদরাসা ও কারিগরি এতিমখানা মাঠে এনসিসি ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিন এর সভাপতিত্বে এতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন এনসিসি ব্যাংক পিএলসি চেয়ারম্যান নূরুন নেওয়াজ সেলিম, বগুড়া পল্লী উন্নয়ন একাডেমী এর মহাপরিচালক ড. মোঃ আব্দুল মজিদ প্রামাণিক, এনসিসি ব্যাংক পিএলসি চেয়ারম্যান, এক্সিকিউটিভ কমিটি ও ভাইস চেয়ারম্যান বোর্ড অব ডিরেক্টরস খায়রুল আলম চাকলাদার, এনসিসি ব্যাংক পিএলসি বোর্ড অব ডিরেক্টরস ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম, এনসিসি ব্যাংক পিএলসি চেয়ারম্যান বোর্ড অব ডিরেক্টরস আলহাজ্ব মোঃ নূরুন নেওয়াজ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বগুড়া মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট আঞ্চলিক গবেষণাগার প্রিন্সিপাল সাইন্টিফিক অফিসার আমিনুল ইসলাম, বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশনের মহাসচিব মেহেদী হাসান পাঠান, গাবতলী পৌর সভার সাবেক মেয়র সাইফুল ইসলাম, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা কৃষি অফিসার মাহিদুল ইসলাম,কৃষক আনিসা বেগম, আশরাফুল হুদা ট্রফিসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ।
এছাড়াও ৩হাজার জন প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ এবং নগদ অর্থ প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, প্রতিটি কৃষক পেয়েছেন প্রায় ৪৬.৫কেজি সার, একটি সবজি বীজের প্যাকেট, একটি গেঞ্জি ও নগদ অর্থ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল