মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়া শহরের শিববাটি ব্রীজ সংলগ্ন এলাকায় উপমা ফামের্সীর সত্ত্বাধিকারী বিশিষ্ঠ ব্যবসায়ী ও সমাজসেবক গোলাম ফারুক সোহেল মহতি কাজ করেই যাচ্ছেন। তিনি (সোহেল) ইতিপূর্বে নানা মূখী ভাল কাজ করলেও গত ৪মাসে ৮০জন অসহায় নারী-পুরুষকে গাক চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন করে দেয়ার ব্যবস্থা করেছেন সম্পূর্ণ তার ব্যক্তিগত আর্থিক সহযোগিতায়। এর ধারাবাহিকতায় ২৯জুন/২৪ শনিবারও ৩২জন অসহায় নারী-পুরুষকে গাক চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন করে দেয়ার ব্যবস্থা করেছেন সম্পূর্ণ ফ্রি তে। এ ছাড়া দিনব্যাপী ফ্রি চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পের ব্যবস্থা করেন সমাজসেবক গোলাম ফারুক সোহেল। এতে শতাধিক গরীব অসহায় নারী-পুরুষ রোগী ফ্রি চক্ষু চিকিৎসা সেবা নেন। চিকিৎসকরা পরীক্ষ নিরীক্ষ শেষে বাচাইন্তে ৩২জনকে চোখের ছানি অপারেশন এর ব্যবস্থা করে দেন সমাজসেবক গোলাম ফারুক সোহেল তার ব্যক্তিগত আর্থিক সহযোগিতায়। সকালে এই মহতি কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। পরে উপস্থিত রোগীদের ও স্থানীয়দের একটু আনন্দ ও বিনোদন দিতে গোলাম ফারুক সোহেল’র একমাত্র মেয়ে ছোট্ট সোনামনি নুজাইমা বিনতে ফারুক উপমা রবীন্দ্র সঙ্গীত পরিবেশন করে। এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ছিলেন গোলাম ফারুক সোহেল ছাড়াও তার স্ত্রী কামরুন নাহার কংকন, একমাত্র মেয়ে নুজাইমা বিনতে ফারুক উপমা, নির্বাচন কমিশনের সাবেক যুগ্ম সচিব নুরুজ্জামান তালুকদার, গাক চক্ষু হাসপাতালের ডাঃ আসিফ নেওয়াজ, সিহাব আহমেদ, মিফতাহুল মাদ্রাসার শিক্ষক মাওঃ আবু সাইদ, ব্র্যাক ব্যবস্থাপক রকিবুল ইসলাম, জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, বিশিষ্ঠ ব্যবসায়ী আবু হায়দার, আবু হোসেন, মীর আবুল কালাম আজাদ তাজু, রবিন মিয়াসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। তার (সোহেল) এই মহতি কাজ দেখে অনেকে উৎসাহিত হয়ে অসহায় মানুষের সহযোগিতার জন্য এগিয়ে আসবে বলে সচেতন মহল জানিয়েছেন। মানবদরদী গোলাম ফারুক সোহেল জানান, আমার আয়ের ১০% টাকা মানুষের মধ্য এভাবে দিয়ে দিব ইনশাআল্লাহ। এ পর্যন্ত বহু রোগীকে চিকিৎসা দেয়া হলেও ৮০জন নারী-পুরুষকে গাক চক্ষু হাসপাতালের মাধ্যমে চোখের ছানি অপারেশন করে দেয়া হয়েছে। তিনি আরো বলেন, আগামীতে আরো ভাল কাজ করার পরিকল্পনা রয়েছে ইনশাআল্লাহ। গোলাম ফারুক সোহেল আরো জানান, গাক চক্ষু হাসপাতাল কর্তৃপক্ষও বেশ সহযোগিতা করেছেন। তাদের এভাবে সহযোগিতা পেলে আমি আরো উৎসাহিত হয়ে কাজ করতে পারবো।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল