বিকাশ স্বর্ণকার, বগুড়াঃ বগুড়ার গাবতলী উপজেলার মহিসাবান পালপাড়া গ্রামে শ্রীমতী সিমা রানী (স্বামী– অর্জন চন্দ্র পাল) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে।মৃত সিমা সোনাতলা উপজেলার চরপাড়া হালদার পাড়ার নিশিকান্ত প্রাং মেয়ে।শুক্রবার (২৭ মার্চ) এ ঘটনা ঘটে।জানা যায়,সিমা রানীর স্বামী গত ৫/৬ বছর ধরে সোনাতলার চরপাড়ায় একটি দই-মিষ্টির দোকানে কর্মরত ছিলেন। প্রায় তিন বছর আগে সামাজিকভাবে তাদের বিয়ে হয়। দাম্পত্য জীবনে তাদের একটি পুত্র সন্তান রয়েছে।মৃতার পরিবার অভিযোগ করে জানায়,বিয়ের পর থেকেই সিমা রানীকে তার স্বামী শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। বিষয়টি একাধিকবার মৌখিকভাবে জানিয়ে নির্যাতন থেকে বিরত থাকার জন্য জামাইকে অনুরোধ করা হলেও তা বন্ধ হয়নি।শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সিমা রানীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে তার পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে দেখেন,তাকে বাড়ির বারান্দায় শুইয়ে রাখা হয়েছে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।মৃতার স্বজন ধীরেন্দ্রনাথ জানান, আমাদের মেয়েকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে।তিনি আরও বলেন,এর আগেও সিমার শাশুড়ি একইভাবে মারা গিয়েছিলেন।এদিকে, সিমার বাবা নিশি প্রাং অভিযোগ করে বলেন, আমার মেয়েকে আগে থেকেই শারীরিক নির্যাতন করতো জামাই। বহুবার নিষেধ করার পরও নির্যাতন বন্ধ হয়নি।পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে।এ বিষয়ে গাবতলী থানার এসআই রিপন চন্দ্র বর্মন জানান,শুক্রবার সকালে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং সিমা রানীর লাশ উদ্ধার করি। সুরতহাল রিপোর্টের জন্য লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশ জানিয়েছে। এদিকে সিমার লাশ সোনাতলার চরপাড়ায় এলে শোকের ছায়া নেমে আসে। পরে লাশ নিয়ে শাস্তির দাবি জানিয়ে সড়ক অবরোধ করে মৃত্যুর পরিবার।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল