প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ৫, ২০২৪, ২:৫৮ পি.এম
বগুড়ায় হাফেজ ছাত্রদের সম্মানে ইফতার ও ঈদের পোশাক বিতরণ

প্রেস বিজ্ঞপ্তিঃ বগুড়া সদরের নিশিন্দারা ইউনিয়নের চাঁদপুর নুরানী এইচ কিউ মডেল হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের সম্মানে ইফতার ও দোয়া মাহফিল এবং আসন্ন ঈদ- উল- ফিতর উপলক্ষে ঈদের পোশাক পাঞ্জাবী পায়জামা উপহার প্রদান। বগুড়ার দশটিকা নিবাসী সাবেক পুলিশ সুপার মরহুম আব্দুস সামাদ তালুকদারের পরিবারের পক্ষ থেকে সকল মুরুব্বী, ভাই, স্বামী সহ সকল সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের পরিবারের পক্ষ থেকে মরহুমের ছোট মেয়ে বাংলাদেশ আইন মন্ত্রনালয়ের সাবেক অতিরিক্ত সচিব, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের সাবেক সদস্য, বগুড়া শিক্ষা ট্রাস্ট এর চেয়ারম্যান এবং সুপ্রীমকোর্টের এ্যাডভোকেট নাসরিন বেগম এবং মরহুমের বড় মেয়ে মোছাঃ নাসিমা রহমানের সার্বিক সহযোগিতায় এই মহতী জমকালো আয়োজন সম্পন্ন হয়।
বৃহস্পতিবার মাদ্রাসা প্রাঙ্গনে সভাপতিত্ব করেন নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি আলহাজ্ব রওশন আলী আলো। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া সদর থানার সাব ইন্সপেক্টর ও নিশিন্দারা ইউনিয়নের বিট অফিসার মোঃ শামিনুল ইসলাম। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,❝ মাদ্রাসা হলো নবী মুহাম্মদ (সা:) এর মহব্বতের জায়গা। এই মাদ্রাসায় যারা লেখাপড়া করে আলেম কিংবা হাফেজ হয়ে বের হন তারা সমাজের মানুষের কাছে সম্মানিত হোন বেশি। সকল ধর্মীয় অন্ধত্ব দূর করে রাষ্ট্রকে বিশ্বের দরবারে উঁচু করতে ইসলামী শিক্ষার সুযোগ বেশি। ইসলামী ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত করতে হবে। মাদ্রাসা পড়ুয়া শিক্ষার্থীরা যেন ধর্মীয় কুসংস্কারের প্রভাবে রাষ্ট্র বিরোধী কোন কাজে লিপ্ত না হয় সেদিকেও সবার নজর রাখতে হবে। ঈদ মানে আনন্দ আর এই আনন্দকে ভাগাভাগি করে নিতে কচিকাচা হাফেজ ছাত্রদের মাঝে সাবেক পুলিশ সুপার স্যারের পরিবার থেকে পাঞ্জাবী পায়জামা উপহার পাঠানো হয়েছে তা সত্যিই সৌভাগ্যের এবং আনন্দের বিষয়❞।
মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা মোহাম্মদ রাকিবুল ইসলাম তার স্বাগত বক্তব্যে বলেন, ❝মাদ্রাসা শিক্ষা হলো ইহকাল এবং পরকালের জন্য নাজাতের একটি রাস্তা। যারা হাফেজ কিংবা আলেম হোন তারা মহান আল্লাহ তায়ালার নিকট অতি সম্মানীত বান্দা আর এই সম্মানিত বান্দাদের যারা মহব্বত করেন তারাও আল্লাহ তায়ালার নিকট প্রিয়। আমার নিশিন্দারা ইউনিয়নের গর্, সাবেক পুলিশ সুপার মরহুম আব্দুস সামাদ তালুকদার সাহেবের পরিবারের সকল সদস্যরা উচ্চ পর্যায়ে আল্লাহ তাদের সম্মানীত করেছেন। সেই পরিবারের পক্ষ থেকে হাফেজ ছাত্রদের সম্মানে এই ইফতার মাহফিল এবং ঈদ উপহার বিতরণ করলেন তাতে আমরা কৃতজ্ঞ থাকবো। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার নিকট আমরা মন খুলে দোয়া করবো, মহান আল্লাহ তায়ালা পরিবারের যেসকল সদস্যরা দুনিয়া ছেড়ে চলে গেছেন তাদের সকল গুনাহ মাফ করে জান্নাত বাসী করুন এবং যারা জীবিত আছেন তাদের সুস্থতা সহ নেক হায়াত দান করুন। পাশাপাশি আল্লাহ তায়ালা তাদের সবাইকে দ্বীনের খেদমত করার সুযোগ দিন❞।
এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নিশিন্দারা ইউনিয়ন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক ও মহাস্থান প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক শাফায়াত সজল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রসুল খন্দকার, তরুণ সমাজ সেবক মোহাম্মদ রাতুল, সিনাতুল ইসলাম, মাদ্রাসা শিক্ষক হাফেজ মোঃ আতাউর রহমান, হাফেজ মোঃ আরিফ রহমান, হাফেজ মোঃ শহিদ আল হাসান প্রমুখ। শেষে দেশ ও জাতির মঙ্গল এবং সকল মরহুমদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল