প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৫, ২০২৩, ১০:৩৯ এ.এম
বগুড়ায় সাংবাদিক রফিকুলকে হাসপাতালে দেখতে সুজন নেতা তুহিন
মুহাম্মাদ আবু মুসাঃ সুজন-সুশাসনের জন্য নাগরিক বগুড়ার ধনুট উপজেলা কমিটির সভাপতি, ধনুট প্রেসক্লাবের সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা জেলা কমিটির সদস্য রফিকুল আলম রফিক অসুস্থ হয়ে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন রয়েছেন। খবর পেয়ে গতকাল তাকে দেখতে হাসপাতালে ছুটে যান সুজন-সুশাসনের জন্য নাগরিক জেলা কমিটির সাধারণ সম্পাদক হুমায়ন ইসলাম তুহিন। তার সঙ্গে ছিলেন সুজন জেলা কমিটির সদস্য চান মিয়া। সুজন নেতা হুমায়ুন ইসলাম তুহিন তার চিকিৎসার ও পরিবারের সার্বিক খোঁজখবর নেন এবং মহান আল্লাহ তায়ালার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন। অপর দিকে মহান আল্লাহ তায়লার কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল