বগুড়া জেলা প্রতিনিধিঃ জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রতিষ্ঠাতা আলতাফ হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার সাংবাদিক সংস্থা’র বগুড়া জেলা কমিটির উদ্যোগে অস্থায়ী কার্যালয়ে স্বরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাংবাদিক সংস্থা’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও জেলা সভাপতি মুহাম্মাদ আবু মুসা’র সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে ছিলেন জেলার সহ-সভাপতি রফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, কোষাধ্যক্ষ হারুন অর রশিদ বিপ্লব, আবু তৌহিদ হাসান, শাহাদত হোসেন, আব্দুল আলিম, মতিউর রহমান মতি, আবু তৌফিক হাসান প্রমূখ। স্বরণ সভা ও দোয়া মাহফিলে আলতাফ হোসেনের রুহের মাহফিরাত এবং সারা দেশে আরো মৃত্যু হওয়া সাংবাদিকদের মাগফিরাত ও সকল সাংবাদিকসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন সাংবাদিক নেতা মুহাম্মাদ আবু মুসা।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল