মুহাম্মাদ আবু মুসাঃ বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) এর মহাপরিচালক বিঃ জেনারেলল ওমর সাদী ৩০আগস্ট/২৩ বুধবার বগুড়ার সরকারি আজিজুল হক কলেজ পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি (ওমর সাদী) সরকারি আজিজুল হক কলেজের বিএনসিসি দলের সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হলে কলেজের বিএনসিসি’র চৌকোস দল তাঁকে গার্ড অব অনার দেন। এ ছাড়া আরো অন্যান্য বিষয়ে তিনি (মহাপরিচালক) খোজঁ খবর নেন এবং পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর শাহজাহান আলী, ৩৩বিএনসি ব্যাটালিয়ন কমান্ডার প্রফেসর ড. শরিফ রায়হান, বিএনসিসি’র প্লাটুন কমান্ডা ও কলেজের সমাজ বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোস্তফা কামাল সরকার, বিএনসিসি’র মহিলা প্লাটুন কমান্ডা ও কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক মানসী রানী সাহাসহ বিএনসিসি’র কর্মকর্তাবৃন্দ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল