প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১:১১ পি.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৯, ২০২৪, ২:৫৮ পি.এম
বগুড়ায় সংবাদপত্র এজেন্ট আনোয়ারের মা মারা গেছেন

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ায় ভোরের কাগজসহ অন্যান্য সংবাদপত্র এজেন্ট আনোয়ার হোসেনেন মা আবেদন বেগম ২৯এপ্রিল/২৪ সোমবার সকালে একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২বছর। তিনি স্বামী, ৩ছেলে ৪মেয়ে,নাতি-নাতনিসহ বহু গুনগ্রহী রেখে গেছেন। সোমবার বাদ জোহর শহরতলীর সাবগ্রাম কুশা গ্রামে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। এতে শরিক হয়ে ছিলেন ভোরের কাগজের স্থানীয় প্রতিনিধি মুহাম্মাদ আবু মুসা, ডেইলি নিউনেশন প্রতিনিধি ফেরদৌস হোসেনসহ বিভিন্ন পেশার মানুষ। শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
অপরদিকে আনোয়ার হোসেনের মায়ের মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জানিয়ে মরহুমার রুহের মাগফিরাত কামনা করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল