প্রেস বিজ্ঞপ্তিঃ বগুড়ায় শজিমেক হাসপাতাল পরিস্কার পরিচ্ছন্নতাসহ উন্নতিকরণের দাবীতে মানববন্ধন দাবী গুলো দ্রুত বাস্তবায়ন চাই। এই শ্লোগানকে সামনে রেখে শনিবার (২৫এপ্রিল/২৬) বেলা ১১টায় বগুড়া শহরের ঐতিহাসিক সাতমাথায় মানববন্ধন কর্মসুচী পালন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এ কর্মসুচী পালন করে। দ্রæত বাস্তবায়ন করার জন্য যে দাবী গুলো ছিল তা হলো বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্ন, হাসপাতালটি ২হাজার শয্যায় উন্নতিকরণ, মেডিকেল বিশ^বিদ্যালয়, আইসিইউ, সিসিইউ, পিসিইউ, ডায়ালাইসিস, রেডিওথেরাপি এবং কেমোথেরাপিসহ চিকিৎসা সেবায় অন্যান্য সরঞ্জাদী বৃদ্ধিকরণ ও দ্রæত বাস্তবায়ন। সরকার তথা সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের দ্রæত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন কর্মসুচীতে স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর সভাপতি অধ্যাপক লুৎফর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ আবু মুসা’র পরিচালনায় বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সহ-সভাপতি মীর্জা সেলিম রেজা, নির্বাহী সদস্য ও দৈনিক ইনকিলাব এর সিনিয়র সাংবাদিক মহসিন আলী রাজু, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র নির্বাহী সদস্য প্রতিক ওমর, সংগঠনের উপদেষ্ঠা সদস্য মাহবুবুর রহমান ছোটন, গোলাম ফারুক সোহেল, নুর হোদা, হান্নান নবাব, সহ-সভাপতি এ্যাডঃ জুলফিকার আলী, যুগ্ম সম্পাদক মাসুম মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম, দপ্তর সম্পাদক সাইদুর রহমান সাজু, সংগঠনের অধ্যাপক জুলফিকার আলী ভুট্টো, সাজ্জাদুর রহমান সুজা, আজিজুল হক, আল আমিন মন্ডল, আব্দুল হান্নান, আইয়ুব আলী, রেজওয়ানুল হক মানিক, আনোয়ার পারভেজ, সুমাইয়া আক্তার শিমু, দিলরুবা ইয়াছমিন, সামিয়া আক্তার আইভি, শিউলী বেগম, মাসুদুর রহমান বাপ্পী, হারুন অর রশিদ বিপ্লব, রিয়াজ মাহমুদ, সামিউল ইসলাম শামীম, ইসমাইল হোসেন পাতা, আজিজুর রহমান উজ্জল, আবু বক্কর সিদ্দিক ভেটু মেম্বার, রবিউল ইসলাম, তৌহিদ হাসান, জিয়াউর রহমান জেপু.ু আবুল কালাম আজাদ চান, সাব্বির হোসেন বেনু প্রমুখ। মানববন্ধন কর্মসুচীতে বক্তাগণ বলেন, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালটি এখন নিজেই রোগী। যত্রতত্র ময়লা আর্বজনা, বিশেষ করে রোগী বা তাদের লোকজন বাথরুমে যেতেই পারে না। পরিস্কার-পরিচ্ছন্নতার চরম অবহেলা। এ ক্ষেত্রে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষেরও যেন তেমন নজর নেই। হাসপাতালে নিয়মের চেয়ে কয়েক গুন বেশী রোগী ভর্তি হওয়ায় ২হাজার শয্যায় উন্নতিকরণ এর দাবী জানানো হয়। অপর দিকে মেডিকেল কলেজ থেকে মেডিকেল বিশ^বিদ্যালয় উন্নতিকরণেও দাবী করা হয়। এ ছাড়াও হাসপাতালের আইসিইউ বেশী ভাগই নষ্ট বা অকেজো হয়ে আছে। সিসিইউ, পিসিইউ, ডায়ালাইসিস, রেডিওথেরাপি এবং কেমোথেরাপি চাহিদার তুলায় অত্যান্ত কম রয়েছে। যা রোগীরা প্রতিনিয়ত ভোগান্তির শিকার হচ্ছে। এ ছাড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় অন্যান্য সরঞ্জাদী অত্যান্ত কম থাকায় তা জরুরীভাবে বৃদ্ধিকরণ করতে হবে এবং স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ এর নেতৃবৃন্দ তা দ্রæত বাস্তবায়ন চায়।
ইতিমধ্যে বগুড়া সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ও বগুড়ার উন্নয়ন নিয়ে মহান জাতীয় সংসদে কথা বলেছেন। এ জন্য তাকে সংগঠনের পক্ষ থেকে সাধুবাদ জানানো হয়।
কিন্তু বগুড়াবাসি সকল উন্নয়নের দ্রæত বাস্তবায়ন চায়। পাশাপাশি হাসপাতালে ময়লা আর্বজনা এবং নানা সমস্যা ছাড়াও বগুড়া শহরবাসী স্বাস্থ্য ঝুকিঁতে রয়েছে। তাই প্রাণের বগুড়া শহর পরিস্কার পরিচ্ছন্ন এবং যানজট মুক্ত রাখতে সংশ্লিষ্ঠ কর্তৃপক্ষের জরুরীভাবে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করারও দাবী করা হয়েছে আয়োজিত মানববন্দনে। স্বেচ্ছাসেবী সংগঠন ’’নাগরিকদের জন্য আমরা’’ আয়োজিত মানববন্ধনে যে দাবী গুলো করা হয় তা হলো বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল পরিস্কার-পরিচ্ছন্ন, হাসপাতালটি ২হাজার শয্যা উন্নতিকরণ, মেডিকেল বিশ^বিদ্যালয়, আইসিইউ, সিসিইউ, পিসিইউ, ডায়ালাইসিস, রেডিওথেরাপি এবং কেমোথেরাপিসহ চিকিৎসা সেবায় অন্যান্য সরঞ্জাদী বৃদ্ধিকরণ ও দ্রæত বাস্তবায়ন চাই।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল