প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ৬:০৮ এ.এম || প্রকাশের তারিখঃ জুন ১৮, ২০২৫, ১২:৩১ পি.এম
বগুড়ায় যাত্রীবাহী বাস থেকে দুই কেজি গাঁজাসহ একজন গ্রেফতার

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ কেজি গাঁজাসহ আরিফ হোসেন (১৯) নামের এক মাদক কারবারি বাসযাত্রীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। ১৭জুন মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় নামক স্থানে বাস তল্লাশি করে উল্লেখিত পরিমান গাঁজাসহ তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আরিফ হোসেন নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার শহরাই গ্রামের শরিফুল ইসলামের ছেলে। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানায়, মঙ্গলবার সকালে বাস যোগে নওগাঁর উদ্দেশ্যে মাদকের চালান যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে নওগাঁ-বগুড়া মহাসড়কের আদমদীঘি উপজেলার হবির মোড় ট্রাক শ্রমিক অফিসের সামনে চেক পোষ্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি করা কালে ওই দিন সকাল সাড়ে ৯ টায় নওগাঁগামী একটি বাস তল্লাশি করে বাসের সিটে বসে থাকা আরিফ হোসেনকে আটক ও তল্লাশি করা কালে তার একটি সাদা রংয়ের প্লাস্টিকের বস্তার ভিতর থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে আদমদীঘি থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল