বিকাশ স্বর্ণকার,বগুড়াঃ বগুড়ার গাবতলী উপজেলার মোস্তাফিজার রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২০০১সালের এসএসসি ব্যাচের ২৫ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য পুনর্মিলন ও পারিবারিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।রোববার (২২ মার্চ) দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বিদ্যালয় প্রাঙ্গণ যেন পরিণত হয় স্মৃতির এক মিলনমেলায়। “২৫ বছর পরে স্কুল আঙিনায়—স্মৃতির মোহনায়, বন্ধুত্বের বাঁধনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাক্তন শিক্ষার্থীরা দীর্ঘদিন পর একত্রিত হয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠেন।অনুষ্ঠানের অংশ হিসেবে রজতজয়ন্তী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র বিদ্যালয়ের সভাপতি
মোহাম্মদ মাহবুবর রহমান সানজু।পবিত্র আল-কুরআন ও গীতা পাঠের মধ্য দিয়ে আলোচনা সভার সূচনা করা হয়।আলোচনা সভায় প্রাক্তন শিক্ষার্থী,সাবেক ও বর্তমান শিক্ষকবৃন্দ স্মৃতিচারণ করেন। বক্তারা ছাত্রজীবনের নানা স্মৃতি তুলে ধরে আবেগাপ্লুত হয়ে পড়েন। শিক্ষকরা তাদের বক্তব্যে বলেন,শিক্ষার্থীদের সৎ ও যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলতে তারা সর্বোচ্চ চেষ্টা করেছেন। শিক্ষার্থীরা আজ দেশের বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত—এটাই তাদের সবচেয়ে বড় সাফল্য ও আনন্দ।প্রাক্তন শিক্ষার্থীরা জানান,দীর্ঘদিন পর একসাথে হতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। পুরনো বন্ধুদের কাছে পেয়ে তাদের অনুভূতি ভাষায় প্রকাশ করা কঠিন বলে উল্লেখ করেন তারা।অনুষ্ঠানে আলোচনা সভার ফাঁকে ফাঁকে গান ও সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন উপস্থিতরা। পরে সবাই মিলিত হয়ে গল্প-আড্ডা ও স্মৃতিচারণে মেতে ওঠেন। দীর্ঘদিন পর একে অপরের সঙ্গে সাক্ষাৎ হওয়ায় আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।দিনব্যাপী এ আয়োজনের শেষে সবাই একসাথে মধ্যাহ্নভোজে অংশ নেন,যা মিলনমেলার আনন্দকে আরও গভীর করে তোলে।এসময় ওই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনু উপস্থিত ছিলেন
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল