মুহাম্মাদ আবু মুসাঃ ৯ফেব্রুয়ারী/২৪ শুক্রবাদ বাদ জুম্মা বগুড়া শহরের শিববাটি ব্রীজ সংলগ্ন মিফতাহুল উলুম সফিউল্লাহ্ কওমী মাদ্রাসার বদরী কাফেলা ৩১৩ এর আজীবন সদস্যদের মিলন মেলাসভা অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার মুহতামিম মুফতী মোঃ রফিকুল ইসলাম ওমরপুরী’র সভাপতিত্বে ও হাফেজ মাওঃ মোঃ আবু ইউসুফ এর পরিচালনায় বক্তব্য রাখেন স্থানীয় ১৮নং ওয়ার্ড কাউন্সিলর রাজু হোসেন পাইকাড়, জাতীয় সাংবাদিক সংস্থা বগুড়া জেলা কমিটির সভাপতি মুহাম্মাদ আবু মুসা, এ্যাডঃ এন এম কাইছারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি আলহাজ¦ মোঃ আবু হায়দার, সেক্রেটারী আলহাজ¦ মোঃ রফিকুল আলমসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মাদ্রাসার আজীবন সদস্যবৃন্দ। শেষে মিলন মেলাসভায় দোয়া মাহফিলে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম মুফতী মোঃ রফিকুল ইসলাম ওমরপুরী।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল