মুহাম্মাদ আবু মুসাঃ বৃহস্পতিবার বাংলাদেশ ভিলেজ ইলেকট্রিশিয়ান কল্যাণ সমিতি বগুড়া জেলা শাখার উদ্যোগে টিএমএসএস কনভেনশন সেন্টারে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু।
এরপূর্বে প্রধান অতিথি সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু কে ফুলেল শুভেচ্ছা জানান অত্র সমিতির নেতৃবৃন্দ। সংগঠনের সভাপতি মোস্তাক আহম্মেদ এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি একেএম আহসানুল তৈয়ব জাকির, এমআর ইসলাম স্বাধীন, বগুড়া জেলা যুব পরিষদের সভাপতি এসএম রবিউল হাসান দারুন,
অত্র সংগঠনের সাধারণ সম্পাদক সাব্বির হোসেন, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ তোতা, ইলেকট্রিশিয়ান শাহজাহান আলী পুটু। এসময় উপস্থিত ছিলেন গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমূখ। শেষে প্রধান অতিথি সাবেক এমপি লালু অত্র সংগঠনের কমিটি ঘোষণা করেন। এরপর সংগঠনের পক্ষে থেকে নেতৃবৃন্দদের মাঝে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়েছে।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল