প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৫, ২০২৬, ১১:৫১ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৩১, ২০২৬, ৩:০৬ পি.এম
বগুড়ায় বিনামূল্যে চক্ষু অপারেশন রোগীদের খোঁজ নিতে সাবেক এমপি লালু

মুহাম্মাদ আবু মুসাঃ জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সহধর্মিণী বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাঃ জুবাইদা রহমানের উদ্যোগে আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় বিনামূল্যে চক্ষু অপারেশন করা হয়েছে।
সোমবার (৩১আগস্ট/২৬) বগুড়ার মৌচাক কমিউনিটি সেন্টারে চক্ষু অপারেশন (ছানি অপারেশন) কৃত রোগীদের দেখতে গিয়ে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসার খোঁজখবর নেন এবং ডাঃ মোতাহার হোসেনের সঙ্গে সাক্ষাতকালে চিকিৎসা বিষয়ে কথা বলেন বিএনপির চেয়ারম্যান এর উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এবং সাবেক এমপি মোঃ হেলালুজ্জামান তালুকদার লালু। এ সময় তিনি (সাবেক এমপি লালু) জিয়া রহমান ফাউন্ডেশন তথা শহীদ জিয়া ও জিয়া পরিবারের বিষয়ে নানা দিক তুলে ধরে আগত রোগীদের নিকট প্রধানমন্ত্রী তারেক রহমানসহ জিয়া পরিবারের জন্য দোয়া প্রার্থনা করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল