স্টাফ রিপোর্টারঃ বগুড়ায় এক যুগ পূর্তি উপলক্ষে নতুন আঙ্গিকে যাত্রা শুরু করলো জনপ্রিয় বারবিকিউ রেস্টুরেন্ট। শুক্রবার (১ মে) বিকেলে শহরের জলেশ্বরীতলায় আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে রেস্টুরেন্টটির নবসজ্জিত কার্যক্রমের উদ্বোধন করেন বগুড়া সদর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন,উত্তরের প্রাণকেন্দ্র বগুড়া একটি সমৃদ্ধ নগরী। এখানকার ভোজনরসিক মানুষের চাহিদা পূরণে সময়ের সঙ্গে সঙ্গে গড়ে উঠেছে নানা মানসম্মত রেস্টুরেন্ট। এই ধারাবাহিকতায় বারবিকিউ রেস্টুরেন্টের এক যুগ পূর্তি নিঃসন্দেহে প্রশংসনীয়। তিনি আরও বলেন, দীর্ঘদিনের উন্নয়ন বৈষম্য কাটিয়ে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে বগুড়ায় সমতা ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করা হবে। ব্যবসায়ীদের নির্বিঘ্নে ব্যবসা পরিচালনার পরিবেশ তৈরি করতেও তারা কাজ করে যাবেন বলে জানান তিনি।
অনুষ্ঠানে বারবিকিউ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাসেদের সার্বিক পরিচালনায় এবং পরিচালক মিরাজুল ইসলাম মিলনের ব্যবস্থাপনায় যুগপূর্তি আয়োজন সম্পন্ন হয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন,বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল, হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক কে এম খাইরুল বাশার, কোষাধ্যক্ষ শাহাদত হোসেন, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদৎ হোসেন সোহাগ সহ স্থানীয় নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতারা।
উদ্বোধন শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।এ প্রসঙ্গে বারবিকিউ রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল বাসেদ জানান, ২০১৩ সালের ২৬ সেপ্টেম্বর যাত্রা শুরুর পর থেকে তারা বগুড়ার পাশাপাশি রাজধানী ঢাকায়ও সফল ভাবে দুটি শাখা পরিচালনা করছেন। দীর্ঘ এই পথচলায় বগুড়াবাসীর ভালোবাসার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন,মানসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে ক্রেতাদের সন্তুষ্টি অর্জনই তাদের মূল লক্ষ্য।ভবিষ্যতেও সকলের আস্থা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে চান তারা।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল