শাফায়াত সজল, বগুড়া জেলা প্রতিনিধিঃ বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের বানদিঘী মডেল মাদরাসার বৃত্তিপ্রাপ্ত কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাকসুদ আলম হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বগুড়া-০৬ আসনের সংসদ সদস্য প্রার্থী সৈয়দ কবির আহমেদ মিঠু।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ❝এই মাদ্রাসার ব্যাপারে খোঁজ নিয়ে জানতে পারলাম এখানকার লেখাপড়ার মান অনেক ভাল ও সন্তোষজনক। এজন্য অভিভাবকরা মানসিকভাবে সন্তুষ্ট। দ্বীনি শিক্ষার পাশাপাশি আপনারা শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করে তুলছেন বলেই তারা আজ মেধাবৃত্তি পাচ্ছে। এইটা আমাদের সকলের জন্য গর্ব ও অহংকারের। আমি যদি এমপি হিসাবে নির্বাচিত হই তাহলে আমি সকল মাদ্রাসাগুলোতে উন্নয়ন করবো। মাদ্রাসায় পড়া ছাত্র ছাত্রীদের মান্নোয়নে কাজ করবো❞।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা যুবসংহতির সহ সভাপতি, জাতীয়পার্টি কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল্লাহ আল মামুন, হাজী দানেশ আলেতন দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল মান্নান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম বগুড়া জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম রহিত, বিশিষ্ট আইনজীবী এ্যাডঃ জাহাঙ্গীর আলম কর্ণেল, এ্যাডঃ সানোয়ার হোসেন, বিশিষ্ট শিক্ষাবিদ মোঃ মোখলেসুর রহমান মুকুল, বিশিষ্ট ব্যবসায়ী তবারক হোসেন মল্লিক রাজু, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সোহেল রানা প্রমুখ।
বানদিঘী মডেল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুশ শাকুর এর সঞ্চালনায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শেষে অত্র মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক শাহিন আলম ও তরিকুল ইসলাম মাসুমের সার্বিক তত্বাবধানে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন শিকারপুর বায়তুল আকসা জামে মসজিদের খতিব হাফেজ মোঃ শাহজাহান আলী।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল