স্টাফ রিপোর্ট : বগুড়ায় ১৫ই ফেব্রুয়ারি শনিবার বাংলাদেশ টেকনিক্যাল ট্রেইনার্স অ্যাসোসিয়েশন ১ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠি হয়। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ টেকনিক্যাল ট্রেইনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিন্টু পরিচালক করতোয়া কম্পিউটার লার্নিং ইনস্টিটিউট শাজাহানপুর বগুড়া, প্রধান পৃষ্ঠপোষক মিজানুর রহমান রনি যুগ্ম সাধারণ সম্পাদক বিটিটিএ কেন্দ্রীয় কমিটি পরিচালক ডিজিটাল আইটি কম্পিউটার ট্রেনিং সেন্টার সোনাতলা বগুড়া, বরেণ্য অতিথি মশিউর রহমান অর্থ বিষয়ক সম্পাদক বিটিটিএ কেন্দ্রীয় কমিটি পরিচালক সোনারায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র গাবতলী বগুড়া, বিশেষ অতিথি সাব্বির হোসেন আইসিটি বিষয়ক সম্পাদক বিটিটিএ কেন্দ্রীয় কমিটি পরিচালক নন্দীগ্রাম কমিউনিটি সেন্টার উপজেলা পরিষদ নন্দীগ্রাম বগুড়া, প্রধান আলোচক সোহেল রানা রিপন তথ্য ও সম্পর্ক বিষয়ক সম্পাদক বিটিটিএ কেন্দ্রীয় কমিটি পরিচালক শেরপুর কমিউনিটি সেন্টার উপজেলা পরিষদ শেরপুর বগুড়া। আরো উপস্থিত ছিলেন শফিউল আলম সরকার লিমন পরিচালক আইটি আইটি বগুড়া, মইন উদ্দিন পরিচালক বাইট পলিটেকনিক বগুড়া্, ফারুক, হালিম, শহিদুল ইসলাম , মুকুল, রঙ্গিন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে পরিচালক গনের বিভিন্ন আলোচনায় উঠে আসে ৭দফা দাবি এবং সংযুক্ত আরও দুটি দাবি পেশ করা হয় (১) ৩৬০ ঘন্টা মেয়াদী জাতীয় দক্ষতা মান বেসিক শিক্ষাক্রমকে EIIN অন্তর্ভুক্ত করন (২) সকল সরকারি মিড লেভেল চাকরি ক্ষেত্রে বেসিক ট্রেড সনদ চাকরি নীতিমালায় অন্তর্ভুক্ত করন (৩) বেসিক ট্রেড প্রতিষ্ঠান সমূহে সক্ষমতা বৃদ্ধি করন (৪) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রশিক্ষণের মান ঠিক রেখে পরীক্ষা পদ্ধতি যুগ উপযোগী করন (৫) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক প্রশিক্ষণ প্রতিষ্ঠান অনুমোদনের ক্ষেত্রে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হবে (৬) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদন বিহীন প্রতিষ্ঠান পরিচালনা ও শাখা ক্যাম্পাস গুলোর ছাত্র-ছাত্রীর রেজিস্ট্রেশন বন্ধ করুন (৭) বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড অনুমোদন কৃত একই প্রতিষ্ঠানের শাখা প্রতিষ্ঠান বন্ধ করন। উপবৃত্তি প্রদানের ব্যবস্থা করন।
এছাড়াও বগুড়াতে বিটিটিএ কমিটি তৈরীর লক্ষ্যে আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব করা হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল