প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৬, ২০২৬, ২:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ মে ৫, ২০২৫, ১:১৪ এ.এম
বগুড়ায় বজ্রপাতে মৎস্য ব্যবসায়ী সহোদর দুই ভাইয়ের মৃত্যু

মুহাম্মাদ আবু মুসাঃ বগুড়ার সারিয়াকান্দি উপজেলার মথুরাপাড়া এলাকায় বজ্রপাতে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ৪মে রবিবার বিকালে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। মৃত ব্যক্তিরা মৎস্য ব্যবসায়ী। তারা সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার মেঘাই এলাকার বলে জানা গেছে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ ওসি জামিরুল ইসলাম জানান, হঠাৎ ঝড় বৃষ্টি দেখে মাছ বাজার আড়ৎ এর নিচে যমুনা নদীর ঘাটে খুঁটিতে নৌকা বাধার জন্য গেলে বজ্রপাতে তারা নৌকার উপর দাঁড়ানো অবস্থায় নদীর পানিতে পড়ে যায়। বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃতু হয়।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল