প্রিন্ট এর তারিখঃ সেপ্টেম্বর ২৭, ২০২৬, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৯, ২০২৫, ৪:২৩ পি.এম
বগুড়ায় ফার্টিলাইজার এসোসিয়েশনের ডিসি’র নিকট স্বারক লিপি প্রদান

মুহাম্মাদ আবু মুসাঃ সার ডিলার নিয়োগ নীতিমালার খসড়া অনুমোদন স্থগিত করে ২০০৯ সালের পরীক্ষিত বিদ্যামান নীতিমালা বহাল এবং বাস্তবতার নিরিক্ষে কমিশন বৃদ্ধির পদক্ষেপ গ্রহণের দাবীতে রবিবার বগুড়া জেলা প্রশাসক হোসনা আফরোজা এর নিকট স্মারকলিপি প্রদান করেছেন ফার্টিলাইজার এসোসিয়েশন বগুড়া ইউনিট এর নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের বগুড়া ইউনিটের সভাপতি মোরশেদ মিলটন, সাধারণ সম্পাদক এনামুল হক এনাম, সহ-সভাপতি জাকির হোসেন, আলমগীর হোসেন, আব্দুস সোবাহান জিন্না, ডাবলু মিয়া, ইউনুছ আলী, যুগ্ম সম্পাদক মোখলেছুর রহমান, কোষাধ্যক্ষ আব্দুস সবুর, প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, সংগঠনের আঃ হাই, একরাম হোসেন, মেহের আলম, রফিকুল ইসলাম রফিক, শফিকুল ইসলাম শফিক, ময়নুল হোসেন, পারভিন আক্তার, কল্লোল হোসেনসহ ১৬৩জন সার ডিলার।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল