স্টাফ রিপোর্টারঃ বগুড়া পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতির উপর চিহ্নিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর ঠিকাদাররা গন। ৮ মার্চ রবিবার বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর ঠিকাদার কল্যাণ সমিতির আয়োজিত এ মানববন্ধনে সমিতির নেতৃবৃন্দ ও সদস্যরা অংশ নেন। বক্তারা ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মাসুদুর রহমান এর উপর নৃশংস হত্যাযজ্ঞের উদ্দেশ্যে হাতুড়ি দিয়ে মাথায় একের পর এক আঘাত করে সন্ত্রাসীরা পালিয়ে চলে যায়। বর্তমানে মাসুদুর রহমান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। সভাপতির উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বগুড়া পল্লী বিদ্যুৎ ঠিকাদার কল্যাণ সমিতির সহ-সভাপতি সাজেদুর রহমান, সাধারণ সম্পাদক শরিফুল আলমসহ ঠিকাদার জাহিদুল, রোকনুজ্জামান, তাইজুল ইসলাম, আশরাফুল ইসলাম, সাগর ইসলাম ও শামীমসহ সমিতির অন্যান্য সদস্যবৃন্দ।
বক্তারা বলেন, ঠিকাদার সমিতির সভাপতির উপর এ ধরনের সন্ত্রাসী হামলা অত্যন্ত নিন্দনীয়। তারা দ্রুত ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।
প্রকাশ থাকে যে, প্রতিবাদ কর্মসূচিতে বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি–১ এর সকল সদস্য ও ঠিকাদাররা সংহতি প্রকাশ করেন।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল