মুহাম্মাদ আবু মুসাঃ মঙ্গলবার বগুড়া মহানগরের বাদুড়তলা মোড়–চকসুত্রাপুর মসজিদ পর্যন্ত আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণ কাজের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন প্রশাসক রাজিয়া সুলতানা, নির্বাহী ওয়াহিদুর রহমান, জেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডঃ হামিদুল হক চৌধুরী হিরু, তৌহিদুল আলম মামুন, উপ-সহকারী প্রকৌশলী রোখসানা পরভিন, ইসাহাক সরকারসহ প্রশাসনিক কর্মকর্তা, দলীয় নেতৃবৃন্দ ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
প্রতিষ্ঠাতাঃ মিজানুর রহমান।
প্রকাশক ও সম্পাদক : আবুল কালাম আজাদ বাবু, মোবাইল : ০১৭১১৪১২৮৯৮,
সৈয়দ আহম্মদ কলেজ, সোনাতলা, বগুড়া।
সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ।। দৈনিক বগুড়া মেইল